ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ডিএমপিতে ৩ কর্মকর্তার পদায়ন, নতুন মুখপাত্র নাসিরুদ্দিন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০২:৩৩:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০২:৩৩:১৫ অপরাহ্ন
​ডিএমপিতে ৩ কর্মকর্তার পদায়ন, নতুন মুখপাত্র নাসিরুদ্দিন মুখপাত্র নাসিরুদ্দিন



ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তা এবং অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

গতকাল রবিবার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

আদেশ অনুযায়ী, ডিএমপির উপকমিশনার (পরিবহন বিভাগ) এন এম নাসিরুদ্দিনকে উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) হিসেবে পদায়ন করা হয়েছে।

এর ফলে তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপকমিশনার (পরিবহন) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, অতিরিক্ত উপকমিশনার (পি অ্যান্ড আর) মো. ওয়ালিউল ইসলামকে অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ