জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার, গণভোটের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না
আপলোড সময় :
৩০-০৩-২০২৬ ০২:৪২:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৩-২০২৬ ০২:৪২:৪০ অপরাহ্ন
সরকারকে ডাকসু ভিপি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সম্প্রতি গণভোটের ফলাফল ঘিরে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রায় ৭০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ মতামত দেওয়ার পরও সেই জনরায় প্রত্যাখ্যানের চেষ্টা করা হচ্ছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল। সাদিক কায়েম অভিযোগ করেন, ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী]
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সম্প্রতি গণভোটের ফলাফল ঘিরে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রায় ৭০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ মতামত দেওয়ার পরও সেই জনরায় প্রত্যাখ্যানের চেষ্টা করা হচ্ছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল।
সাদিক কায়েম অভিযোগ করেন, ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার জনগণের স্পষ্ট মতামত উপেক্ষা করে সর্বশক্তি প্রয়োগ করছে। তিনি জোর দিয়ে বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে সিদ্ধান্ত দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
বিশেষ করে গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং বিচারক নিয়োগ ও সচিবালয় সম্পর্কিত অধ্যাদেশ বিল আকারে সংসদে পাস করার দাবি জানান তিনি।
ডাকসু ভিপি আরও বলেন, জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত সরকার যদি তাদের আকাঙ্ক্ষা ও রায়কে অগ্রাহ্য করে, তবে তা ফ্যাসিবাদী ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার শামিল হবে। তিনি সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, জনগণের রায়কে অস্বীকার করার দুঃসাহস দেখানো উচিত হবে না।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সদ্যসমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, তার কার্যকারিতা শেষ হওয়ায় সেটিকে বিল আকারে সংসদে পাস করার প্রয়োজন নেই। সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে তিনি বলেন, ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে অনেকগুলো অপরিবর্তিত অবস্থায় পাস হবে এবং কিছু সংশোধন করে বিল আকারে উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান, আগামী ২ এপ্রিল বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উত্থাপন করা হবে। এই পরিস্থিতিতে গণভোটের ফলাফল বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স