ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৫:৫৬:০২ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৫:৫৬:০২ অপরাহ্ন
​ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ,


দেশের ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে এই নিয়োগ প্রদান করা হয়েছে।


মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন ।
নিয়োগপ্রাপ্তরা হলেন—
১. ফরিদপুর: মো. আফজাল হোসেন খান পলাশ
২. ঢাকা: মো. ইয়াছিন ফেরদৌস
৩. গাজীপুর: চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
৪. ফেনী: অধ্যাপক এম এ খালেক
৫. নীলফামারী: মো. মিজানুর রহমান চৌধুরী
৬. লালমনিরহাট: এ কে এম মমিনুল হক
৭. পাবনা: মোহাম্মাদ জহুরুল ইসলাম
৮. নড়াইল: মো. মোস্তাফিজুর রহমান আলেক
৯. বরগুনা: মো. নজরুল ইসলাম মোল্লা
১০. জামালপুর: মো. সিরাজুল হক
১১. মানিকগঞ্জ: জামিলুর রশিদ খান
১২. নরসিংদী: তোফাজ্জল হোসেন
১৩. হবিগঞ্জ: আহমেদ আলী
১৪. চাঁদপুর: এ কে এম সলিম উল্যা সেলিম

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ জেলা পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ