ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এক-এগারোর সময় মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার করা হবে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৬:১৬:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৬:১৬:৫৭ অপরাহ্ন
এক-এগারোর সময় মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসালম বলেছেন,
এক-এগারোর সময় মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার করা হবে


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসালম বলেছেন, এক-এগারোর সময় যে সব মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, প্রসিকিউশন সব ঘটনার তদন্ত করবে এবং অপরাধীদের ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন করা হবে।


মঙ্গলবার ট্রাইব্যুনালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামীলীগের আমলে শত শত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, ট্রাইব্যুনালে সেগুলোর বিচার হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামীলীগের আমলে কমন ডিজাইনে ক্রসফায়ারের মতো শত শত অমানবিক ঘটনা ঘটেছে। যারাই তৎকালীন সরকারের মতের বিরুদ্ধে গিয়েছে কিংবা স্থানীয় নেতৃত্বের সঙ্গে মতোবিরোধ তৈরি হয়েছে, পুলিশকে ব্যবহার করে বা নিজেরা সহযোগী হয়ে মিথ্যা নাটক সাজিয়ে ক্রসফায়ার দিয়ে তাদের হত্যা করা হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, সেময় একই রকম অসংখ্য গল্প আমাদের সামনে বারবার উপস্থান করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচাররের ক্ষেত্রে সিস্টেমেটিক, ওয়াইড স্প্রেড ও টার্গেটেট হত্যাকাণ্ডের আওতায় এসব অপরাধের বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আমি ট্রাইব্যনালের তদন্ত সংস্থাকে নির্দেশনা দিয়েছি, সারাদেশে কতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি। সবগুলো মামলার কপি আমরা সংগ্রহ করছি ।

যে মামলাগুলো হয়েছে, সেইগুলো আমরা যাচাই-বাছাই করব । একটা কমিটি গঠন করে দিচ্ছি, তারা যাচাই-বাছাই করে যে মামলাগুলো ট্রাইব্যুনালের বিচারের আওতাভুক্ত হবে, সেগুলোর বিচারের ব্যবস্থা করবো।

চিফ প্রসিকিউটর আমিনুল বলেন, জুলাই আন্দোলনে সারাদেশে অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫ আগস্টের পর এসব ঘটনায় অসংখ্য মামলা হয়েছে। এসব মামলায় ৪০০-৫০০ জন আসামি হয় ।

এমন পাঁচ-সাতশ মামলার কপি ইতোমধ্যে প্রসিসিকউশন অফিসে জমা হয়েছে। একটা টিম করে এগুলো আমরা যাচাই-বাছাই করব। যাতে কোনো অপরাধী ছাড়া না পেয়ে যায় এবং কোনো নির্দোষ মানুষ আর সাফার না করে আমরা তা নিশ্চিত করব।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ