প্রধানমন্ত্রীর বিশ্বস্ত হাতিয়ার রেজাউল করিম বাদশা। ধানের শীষে ভোট দিয়ে বগুড়ার উন্নয়নে সকলে অংশগ্রহণ করুন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৪-২০২৬ ১২:৩৬:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৪-২০২৬ ১২:৩৬:৫০ অপরাহ্ন
আনিসুর রহমান আনিস
---
সাবেক ছাত্রনেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস আনিস বলেছেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার রেজাউল করিম বাদশা ভাইকে আগামী ৯ এপ্রিল ধানের শীষে ভোট দিয়ে বগুড়াবাসীর আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। বগুড়ার দুঃসময়ের জননেতা রেজাউল করিম বাদশা ভাইকে ভোট দিলে বগুড়াসহ উত্তরবঙ্গের ব্যাপক উন্নয়ন সাধিত হবে ইনশাল্লাহ। গতকাল ৩১ মার্চ সকাল থেকে টিএমএসএস মেডিকেল কলেজ, পর্যটন হোটেল এরিয়া, বনানী, সাতমাথা মোড় লিফলেট বিতরণ ও জনসংযোগ শেষে মফিজ পাগলার মোড়ে ৮ টায় আয়োজিত তাৎক্ষণিক পথসভায় তিনি একথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা,জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি গেজেট ভুক্ত জুলাই যোদ্ধা এম এ মুকিত খান জুয়েল, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক জহিরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও জিসাস বগুড়া জেলা শাখা সভাপতি সাইন রহমান প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স