ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০১:১১:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০১:১১:২৭ অপরাহ্ন
​সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ কামরুল ইসলামের
সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 

আজ (বুধবার) এ আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ৯ এপ্রিল এ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে মঙ্গলবার ক্যান্সার আক্রান্ত দাবি করে উন্নত চিকিৎসার নির্দেশনা চেয়ে আইনজীবীর মাধ্যমে একটি আবেদন করেন কামরুল ইসলাম। এ নিয়ে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এরই পরিপ্রেক্ষিতে আজ শুনানি হয়। পরে স্বাস্থ্য প্রতিবেদন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। 

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বিচার নিজ গতিতে চলবে। কিন্তু মানুষ হিসেবে যদি কেউ অসুস্থ হন বা চিকিৎসার প্রয়োজন হয়, সেটা আমরা যথাযথভাবে দেখবো। 

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কামরুল ইসলামসহ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খানের  বিরুদ্ধে আগামী ৯ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। গত ৩০ মার্চ এ আদেশ দেওয়ার কথা ছিল। তবে না হওয়ায় নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ