ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​নারীসহ পুলিশি পাহারায় রাত কাটাতে চেয়ে আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০৫:৫৫:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০৫:৫৫:০৮ অপরাহ্ন
​নারীসহ পুলিশি পাহারায় রাত কাটাতে চেয়ে আটক ‘ভুয়া জজ




পাবনার ঈশ্বরদীতে নিজেকে জেলা সহকারী জজ পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে ঈশ্বরদী থানায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি এক নারীকে সঙ্গে নিয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামানের কক্ষে উপস্থিত হন। এ সময় তিনি নিজেকে যশোর জেলার সহকারী জজ পরিচয় দিয়ে পুলিশি পাহারায় ঈশ্বরদী ডাকবাংলোয় রাত্রিযাপনের জন্য সহযোগিতা চান।


তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে তাৎক্ষণিক-ভাবে তার পরিচয় যাচাই-বাছাই শুরু করা হলে জানা যায়, তিনি প্রকৃতপক্ষে কোনো বিচারক নন; ভুয়া পরিচয়ে প্রতারণার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পির মোহাম্মদ আলী। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পূর্বে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। তবে নৈতিক স্খলনের অভিযোগে তিনি চাকরি হারান।

ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত সেখান থেকে সরে যান বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং রাতেই থানার হাজতে রাখা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ