ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৩:৫৭:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৩:৫৭:১৬ অপরাহ্ন
​চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ ঢাকার কেরানীগঞ্জের
চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ


ঢাকার কেরানীগঞ্জের বেলনায় অবস্থিত 'নবীন বাংলাদেশ চাইনিজ ফ্যাক্টরি' এক ব্যতিক্রমী ও সাহসী কর্মসংস্থান কর্মসূচি ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি এলাকায় চাঁদাবাজি প্রতিরোধ এবং অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সমাজের অবহেলিত ও সাহসী তৃতীয় লিঙ্গের ১০০ জন সদস্যকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ থেকে ৩৫ বছর বয়সী যেসব তৃতীয় লিঙ্গের সদস্য সাহসী এবং যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে সক্ষম, মূলত তাদেরকেই এই কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। চাঁদাবাজদের দৌরাত্ম্য কমাতে এবং এই জনগোষ্ঠীর মানুষদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিযুক্ত ব্যক্তিদের মাসিক ১৫,০০০ টাকা বেতন প্রদান করা হবে। এছাড়া সুযোগ-সুবিধার মধ্যে থাকছে: বিনামূল্যে থাকার ব্যবস্থা এবং প্রতিদিন একবেলা খাবার, বাৎসরিক ২টি বোনাস, সাপ্তাহিক ১ দিন ছুটি (প্রয়োজনে মাসে ৫ দিন একত্রে ছুটি নেওয়ার সুযোগ)।

কারখানায় দৈনিক ডিউটির সময় ১০ ঘণ্টা। এর মধ্যে দুপুরে ১ ঘণ্টা বিশ্রাম এবং প্রতি ওয়াক্ত নামাজের জন্য আলাদা বিরতি থাকবে। উল্লেখযোগ্য বিষয় হলো, নিয়োগপ্রাপ্তদের সরাসরি চাইনিজ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে হাতে-কলমে কাজ শিখিয়ে দেওয়া হবে, যা তাদের ভবিষ্যতের জন্য কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, যারা দক্ষতার সাথে কাজ করবেন, তাদের পরবর্তীতে নবীন চায়না কোম্পানি লিমিটেড-এর মূল চায়না ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ দেওয়া হবে-যা তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ০৮ এপ্রিল তারিখের মধ্যে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

নবীন বাংলাদেশের সেলস কর্মকর্তা আব্দুল রহমান দেশের একটি গণমাধ্যমকে জানান, আমাদের কাছে ইতিমধ্যে ১২০টি আবেদন জমা রয়েছে। আমরা যাচাই-বাচাই শেষে তাদের নিয়োগ দিবো। তিনি আরও জানান, কর্মসংস্থানের লক্ষ্যে আমাদের এই কর্মসূচি নেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বিভিন্ন পদে কাজ করার সুযোগ দেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ