পবিপ্রবিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত।।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৪-২০২৬ ০১:১২:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৪-২০২৬ ০১:১২:৪১ অপরাহ্ন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি প্রথম বর্ষ সম্মান বি ইউনিটের ভর্তি পরীক্ষা অদ্য সকাল সকাল ১১ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
১১ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে ৭৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
সকাল সোয়া ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম কেন্দ্রের বিভিন্ন হলসমূহ পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর মো: আবদুল লতিফ, দুর্যোগ ব্যবস্হাপনা অনুষদের ডিন প্রফেসর ড. মহসীন হোসেন খান, প্রফেসর ড.মাহবুব রব্বানী,রেজিস্ট্রার প্রফেসর ড. মো: হাবিবুর রহমান, ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ড. মো: নিজামউদ্দিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স