ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পবিপ্রবিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত।।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০১:১২:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০১:১২:৪১ অপরাহ্ন
পবিপ্রবিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত।। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি প্রথম বর্ষ সম্মান বি ইউনিটের ভর্তি পরীক্ষা অদ্য সকাল সকাল ১১ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে ৭৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল সোয়া ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম কেন্দ্রের বিভিন্ন হলসমূহ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর মো: আবদুল লতিফ, দুর্যোগ ব্যবস্হাপনা অনুষদের ডিন প্রফেসর ড. মহসীন হোসেন খান, প্রফেসর ড.মাহবুব রব্বানী,রেজিস্ট্রার প্রফেসর ড. মো: হাবিবুর রহমান, ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ড. মো: নিজামউদ্দিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ