ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‎সিলেট বিভাগের সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৫:২৮:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৫:২৮:০৯ অপরাহ্ন
‎সিলেট বিভাগের সাংবাদিকদের মাঝে আর্থিক  অনুদানের চেক বিতরণ। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-
‎ মৌলভীবাজার : গোবিন্দ মল্লিক ‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর উদ্যোগে সিলেট বিভাগের সাংবাদিকদের মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের ২য় ও ৩য় কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ‎শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) মৌলভীবাজার সার্কিট হাউসের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবদুল বাছির। ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক জনাব মিজানুর রহমান, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব এ.বি.এম রফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান এবং জেলা তথ্য অফিসার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব শেখ মাহমুদুর রহমান এবং মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং: মৌল-০৩৮)-এর সভাপতি জনাব মোঃ জাফর ইকবাল। ‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। পেশাগত ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে থাকা সাংবাদিকদের আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‎এই অনুদান কর্মসূচি সাংবাদিকদের প্রতি সরকারের দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ। ‎এই উদ্যোগে উপকারভোগী সাংবাদিকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ