ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ জেলার জ্ঞানীগুণী সুনামধন্য কবি ও সাহিত্যিকদের মাসিক সাহিত্য আড্ডার আসর অনুষ্ঠিত""

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ১১:৩১:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ১১:৩১:৩৬ পূর্বাহ্ন
নওগাঁ জেলার জ্ঞানীগুণী সুনামধন্য কবি ও সাহিত্যিকদের মাসিক সাহিত্য আড্ডার আসর অনুষ্ঠিত"" কবিতার গ্ৰন্থ "বরেন্দ্র কাব্য"
"" নওগাঁ পত্নীতলার নজিপুর থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন। গতকাল ০৪ মার্চ ২৬ শনিবার ২০ জন বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের রচিত ২০০ কবিতার গ্ৰন্থ "বরেন্দ্র কাব্য" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি চমৎকার ও সফলতার সহিত সম্পন্ন হয়েছে । উক্ত অনুষ্ঠানটি পত্নীতলা উপজেলার নজিপুর উদয়ন সাহিত্য সাংস্কৃতি শিল্প গুষ্টির মঞ্চে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জেলার বরেণ্য ব্যক্তিত্ব কবি সাহিত্যিক ও শিল্পীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোঃ আয়ুব আলী অধ্যক্ষ নওগাঁ ফয়েজ উদ্দিন মেমোরিয়াল কলেজ। প্রধান আলোচক প্রফেসর জাহাঙ্গীর আলম অবসর। বিশেষ অতিথি আব্দুর রউফ মান্নান , কবি অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান সরদার, বিশেষ আলোচক উদয়ন সাহিত্য শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট জাহিদুল ইসলাম প্রমুখ সহ আরো অনেকে। সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডক্টর আবুল হাসনাত ইসমাইল হোসেন, অবসর। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আহমদ হোসেন বাবু, অনুষ্ঠানে সাংগঠনিক ব্যবস্থাপক কবি গীতিকার গুলজার রহমান, বিশিষ্ট সংগীত শিল্পী আবু হেনা, এবং মহিলা কবি ও শিল্পীরা সংগীত পরিচালনা করেন, কবি হেলাল, মারিয়া নূর সহ সংগঠনের বিশেষ অতিথি কবি সাহিত্যিক উপদেষ্টা মণ্ডলী উক্ত অনুষ্ঠানে কবিতা পাঠ এবং গঠনমূলক বক্তব্য রাখেন। ২০ জন বিশিষ্ট কবি সাহিত্যিকদের সমন্বয়ে রচিত গ্ৰন্থের কবিদের নামের তালিকা ১। আতাউল হক সিদ্দিকী ২। ডক্টর আবুল হায়াত ইসমাইল ৩। প্রফেসর মুহ ওয়ালিউল ইসলাম ৪। মীর আব্দুর রাজ্জাক ৫। আহম্মদ হোসেন বাবু ৬। অনিমা দেবনাথ ৭। আব্দুর রউফ ৮। গুলজার রহমান ৯। আশরাফুল ইসলাম চৌধুরী ১০। অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান সরদার ১১। মাহবুব হেলাল ১২। অ ন ম আসাদুজ্জামান ১৩। প্রমিলা দেবী ১৪। সাদেকুল ইসলাম ১৫। মিলি কবিরাজ ১৬। জাহেদুল ইসলাম ১৭। রশিদুল ইসলাম ১৮। হামিদুল ইসলাম দুলাল ১৯। আবুজার গিফারী ২০। আয়ুব আলী সরদার ডক্টর মোহাম্মদ আয়ুব আলীর সম্পাদনায় "বরেন্দ্র কাব্য" গ্রন্থটি সম্পাদিত হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ