ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​মেসির সামনে মেসির গোল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ১২:২৭:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ১২:২৭:০৬ অপরাহ্ন
​মেসির সামনে মেসির গোল

ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি আলোকিত করেছেন ইন্টার মায়ামিকে। অখ্যাত থেকে বিখ্যাত হওয়া ক্লাবটি মেসির অবদান স্বীকার করেছে অভিনব এক উপায়ে। ক্লাবের নতুন মাঠ ‘নু স্টেডিয়ামে’-র একটি অংশের গ্যালারির নাম রাখেন মেসির নাম।

রোববার (৫ এপ্রিল) ‘লিওনেল মেসি স্ট্যান্ড’-এর সামনে গোল দিলেন খোদ মেসি। মেজর লিগ সকারে অস্টিনের বিপক্ষে ম্যাচে অবশ্য জয়ের দেখা পাননি মেসি-সুয়ারেজরা। ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়।

নতুন মাঠে প্রথম ম্যাচে প্রথম গোল মেসি করতে পারেননি। অস্টিনের ফুটবলার গুইলের্মো বিরো ষষ্ঠ মিনিটে লক্ষ্যভেদ করেন। পিছিয়ে পড়ে মায়ামি। চার মিনিট পর সমতা আনেন মেসি। ১০ মিনিটে জাদুকরের গোলে সমতায় ফেরে মায়ামি। প্রধমার্ধ শেষ হয় ১-১ স্কোরলাইনে।

বিরতির পর ফের পিছিয়ে পড়ে মায়ামি। ৫৩ মিনিটে জেডেন নেলসন গোল করেন। এগিয়ে গিয়ে রক্ষণে দেয়াল তুলে দেয় অস্টিন। যা ভেদ করতে পারছিলেন না মেসি-সুয়ারেজরা। ৮০ মিনিট পার হলেও গোল আসছিল না। ৮২ মিনিটে ত্রাণকর্তা হয়ে আসেন লুইস সুয়ারেজ। তার গোলে সমতা আনে মায়ামি।
গোটা ম্যাচে আক্রমণ কিংবা বল দখলে এগিয়ে ছিল মায়ামি। স্বাগতিকরা মোট ১৯টি আক্রমণ করে। বল দখলের হার ৬১ শতাংশ। অন্যদিকে, পুরো ম্যাচে ছয়টি আক্রমণ করতে পারে অস্টিন। এত কিছুর পরও শেষ হাসি হাসতে পারেনি মায়ামি। ম্যাচ শেষ হয় ড্রতে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ