ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে যমুনা টেলিভিশনের এক যুগপূর্তি উদযাপন ।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ১১:০৮:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ১১:০৮:৪৯ অপরাহ্ন
মেহেরপুরে যমুনা টেলিভিশনের এক যুগপূর্তি উদযাপন । এক যুগপূর্তি উদযাপন
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে মেহেরপুরে যমুনা টেলিভিশনের এক যুগপূর্তি উদযাপন করা হয়েছে। আজ রবিবার সরকারি শিশু পরিবার চত্বরে সকল শিশুদের নিয়ে কেক কেটে এক যুগপূর্তি উদযাপন করা হয়। এ সময় যমুনা টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রামিজ আহসান সহ সরকারি শিশু পরিবারের শিক্ষক ও শিশুরা সেখানে উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে যমুনা টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপনে আনন্দে মেতে ওঠে শিশুরা। বক্তারা বলেন, যমুনা টেলিভিশনের শুরু থেকেই সংবাদ প্রচারে ছিল ব্যতিক্রম এবং প্রশংসনীয়। রাষ্ট্র এবং সমাজের সত্য এবং সঠিক বিষয়গুলো সংবাদের মাধ্যমে মানুষের মাঝে তুলে ধরেছে যমুনা টেলিভিশন। আগামীতেও সুন্দর এবং ন্যায় নির্ভর বস্তুনিষ্ঠ সংবাদ যমুনা টেলিভিশন পরিবেশন করবে এমনটাই প্রত্যাশা তাদের।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ