ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডিমলায় পেট্রোল সংকটে বৈষম্যের অভিযোগ: লাইনে সাধারণ মানুষ, অগ্রাধিকার পাচ্ছে পুলিশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৯:৩৩:৪৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৯:৩৩:৪৩ পূর্বাহ্ন
ডিমলায় পেট্রোল সংকটে বৈষম্যের অভিযোগ: লাইনে সাধারণ মানুষ, অগ্রাধিকার পাচ্ছে পুলিশ জ্বালানি সংকটের মধ্যে বৈষম্যের
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর ডিমলা উপজেলায় চলমান জ্বালানি সংকটের মধ্যে বৈষম্যের অভিযোগ উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সাধারণ মানুষ যেখানে কাঙ্ক্ষিত পেট্রোল পাচ্ছে না, সেখানে পুলিশের মোটরসাইকেলে অনায়াসে বিপরীত দিক দিয়ে এসে ১৫০০ টাকার জ্বালানি নেওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ঘটনাটি ৫ এপ্রিল (রবিবার) বিকাল অনুমান ৫ ঘটিকায় উপজেলার আফতাব ফিলিং স্টেশনে ঘটেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীরা যখন জ্বালানির অপেক্ষায় ক্লান্ত, ঠিক তখনই কিছু পুলিশ সদস্য লাইনের তোয়াক্কা না করে সরাসরি বিপরীত দিক থেকে পাম্পে এসে জ্বালানি নিয়ে চলে যান। সংবাদকর্মী ঐ পুলিশকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ৫০০ টাকার তেল নিয়েছি । কিন্তু ভিডিও ফুটেজে দেখে ১৫০০ টাকার তেল নেওয়ার কথা বললে সে জানায় পাম্পের মেশিন নষ্ট। পাম্প অপারেটরকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান পুলিশের গাড়ি। ভুক্তভোগীরা অভিযোগ করেন, তীব্র রোদ কিংবা গভীর রাত—যে সময়ই হোক না কেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই খালি হাতে ফিরতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে, কিছু বিশেষ সুবিধাভোগী সহজেই জ্বালানি পেয়ে যাচ্ছেন, যা স্পষ্ট বৈষম্যের উদাহরণ। সরকারি নির্দেশনা অনুযায়ী পাম্পে শৃঙ্খলা বজায় রাখতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের প্রশ্ন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি সত্ত্বেও কেন এই অনিয়ম বন্ধ করা যাচ্ছে না? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সবার জন্য সমানভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে নিয়োগ প্রাপ্ত ট্যাগ অফিসার (একাডেমিক সুপারভাইজার) বোরহান উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন ধরেনি।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ