ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ মহিলা পরিষদ ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো টাঙ্গাইল জেলা শাখা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৭:৫৯:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৭:৫৯:২২ অপরাহ্ন
বাংলাদেশ মহিলা পরিষদ ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো টাঙ্গাইল জেলা শাখা লিঙ্গীয় বৈষম্য দূর করি,
মোঃ জাকির খান টাঙ্গাইল। ' লিঙ্গীয় বৈষম্য দূর করি,সমতাপূর্ণ সমাজ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বাংলাদেশ মহিলা পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি কবি মোসলিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট খন্দকার আমিনা রহমান । পরিষদের সাংগঠনিক সম্পাদক আমিনা আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সময়ের সাহিত্যকণ্ঠ এর সম্পাদক ও প্রকাশক কবি আযাদ কামাল এবং কবি ড. আলী রেজা । অনুষ্ঠানে মালতী রাণী বসাক শুভেচ্ছা বক্তব্য রাখেন । এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রহিমা খাতুন রুবী ।  লিপি খন্দকার, নুসরাত জাহান মিনা, লুৎফুন নাহার সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ । অনুষ্ঠানে বাংলাদেশের নারী সমাজের বিভিন্ন অসুবিধা ও প্রতিবন্ধকতা এবং সেই থেকে উত্তরণের পথ নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে । আলোচনা শেষে অনুষ্ঠানে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ