ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​হঠাৎ জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০২:২৩:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০২:২৩:২৬ অপরাহ্ন
​হঠাৎ জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা ১১ দলীয় ঐক্যের শীর্ষ



বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে এ বৈঠক শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি গণমাধ্যমকে জানান, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন অবিলম্বে আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।


তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এসব গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান নির্ধারণের লক্ষ্যে নেতারা আলোচনা করছেন।



বৈঠক শেষে দুপুরে আল-ফালাহ মিলনায়তনেই একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বৈঠকের সিদ্ধান্ত ও বিস্তারিত বিষয় তুলে ধরা হবে।






নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ