ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে দেশের পথে ট্যাংকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০২:২৬:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০২:২৬:১৩ অপরাহ্ন
​২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে দেশের পথে ট্যাংকার ট্যাংকার




এবার মালয়েশিয়া থেকে বুধবার (৮ এপ্রিল) দুইটি ফুয়েল ট্যাংকার মোট ৫১ হাজার মেট্রিক টন জ্বালানি তেল দেশে পৌঁছাবে। এর মধ্যে ২৬ হাজার মেট্রিক টন অকটেন এবং ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আশা করছে, এই বড় চালান দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে বিপিসি’র সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের ফুয়েল ট্যাংকারটি ২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে বুধবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। একই দিনে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের অপর জাহাজটি ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে আসবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ