ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​পাকিস্তানের হামলার হুমকির পরও নীরব, মোদির পদত্যাগ দাবি মমতার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৩:১৮:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৩:১৮:২৪ অপরাহ্ন
​পাকিস্তানের হামলার হুমকির পরও নীরব, মোদির পদত্যাগ দাবি মমতার মোদির পদত্যাগ



বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি মোদির পদত্যাগও দাবি করেছেন।

সোমবার (৬ এপ্রিল) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নাকাশিপাড়ার বেথুয়াডহরীতে এক নির্বাচনী জনসভায় মমতা বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যখন কলকাতায় হামলা করার করার কথা বলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রাজ্যে এসে কেন বললেন না যে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মমতা প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী কেন এ বিষয়ে নীরব ছিলেন। তিনি বলেন, ‘উনি চুপ করে বসে ছিলেন। তার কারণ কি কোনও ব্লুপ্রিন্ট রেডি? নির্বাচনের আগে আরেকটা পেহেলগাঁও ঘটনার আশঙ্কা রয়েছে কি?’


এসময় তদন্তের দাবি জানিয়ে মমতা বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে দিয়ে এমন বক্তব্য কে বা কারা বলিয়েছে— তা খতিয়ে দেখা দরকার। তিনি প্রশ্ন করেন, কেন এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়া হয়নি। কলকাতায় হামলা করার মতো বক্তব্য ভারতীয় নাগরিক হিসেবে মেনে নেয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গত রোববার পশ্চিমবঙ্গের কোচবিহারে এক নির্বাচনী প্রচারণা থেকে অনুপ্রবেশ ইস্যুতে মমতার সরকারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জবাবে মমতা বলেন, যদি কোথাও অনুপ্রবেশ ঘটে থাকে, তার দায় কেন্দ্রীয় সরকারের। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীরই আগে পদত্যাগ করা উচিত।

মমতার ভাষায়, ‘যদি কোনও অনুপ্রবেশকারী কোথাও ঢুকে থাকে তার জমিদারি তো আপনার। আপনি আগে পদত্যাগ করুন।’ ভোটার তালিকা থেকে কয়েক লাখ মানুষের নাম বাদ যাওয়ার বিষয়েও মোদিকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘২০২৪ সালের লোকসভা ভোটে তো আপনিও প্রধানমন্ত্রী হয়েছেন। তবে প্রথমে তো আপনার পদত্যাগ করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ