ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফেনী ও মিরসরাইয়ে পাউবোর সেচ প্রকল্প

সাগরচুরির ঘটনা ঘটেছে ৫শ কোটি টাকার প্রকল্প থেকে ২শ কোটিই লুট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৮:১৫:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৮:১৫:২০ অপরাহ্ন
সাগরচুরির ঘটনা ঘটেছে ৫শ কোটি টাকার প্রকল্প থেকে ২শ কোটিই লুট উপজেলায় ৫৬২ কোটি টাকার সেচ
‎ ‎ ‎ ‎চট্টগ্রামের মিরসরাইসহ ফেনীর ৬ উপজেলায় ৫৬২ কোটি টাকার সেচ প্রকল্পে সাগরচুরির ঘটনা ঘটেছে। সেচ পাম্পের মাধ্যমে নদী থেকে ফসলি জমিতে পানি সরবরাহে ৮৫০টি সেচ পাম্পের মধ্যে ৩৩৩টির কোনো হদিস নেই। বাকি ৫১৭টির মধ্যে ১৫০টি সেচ পাম্প চালু করা গেলেও নির্দিষ্ট জমির চেয়ে অনেক কম এলাকায় সেচ দেওয়া হয়েছে। নিম্নমানের সরঞ্জামাদি দিয়ে এসব পাম্প চালু করা হয়। এমন অনিয়ম-দুর্নীতির নজিরবিহীন তথ্য বেরিয়ে এসেছে পানিসম্পদ মন্ত্রণালয় গঠিত তদন্ত প্রতিবেদনে। ‎ ‎ ‎১৭ নভেম্বর প্রতিবেদনটি পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে দাখিল করে তদন্ত কমিটির প্রধান একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ ন ম বজলুর রশীদের নেতৃত্বাধীন ৫ সদস্যের কমিটি। প্রতিবেদনে দায়দায়িত্ব নির্ধারণসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির অপর ৪ সদস্য হলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ লুৎফুর রহমান, উপসচিব মোহাম্মদ শামসুজ্জামান (সদস্য সচিব), পাউবোর ডিজাইন সার্কেল-৪-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ মাজেদুর রহমান এবং পাউবোর ডিজাইন সার্কেল-৩-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ আব্বাস আলী। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই সময় প্রকল্পের পিডি রাফিউস সাজ্জাদকে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত মহাপরিচালকের (চলতি দায়িত্ব) পদ থেকে তার মূল (প্রধান প্রকৌশলী) পদে ফেরত পাঠানো হয়। অথচ বিভাগীয় মামলার তদন্তে প্রকল্প পরিচালক রাফিউস সাজ্জাদসহ ফেনীর তৎকালীন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ারসহ ১৬ জনকে দায়মুক্তি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন পাউবোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) মোল্লা মিজানুর রহমান। মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধানের চেয়ে এক ধাপ নিচের কর্মকর্তা তিনি। তদন্ত প্রতিবেদনে ২০২৪ সালের বন্যা ও ট্রান্সফরমার চুরিকে দায়ী করে অভিযুক্তদের দায়মুক্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্তের জন্য প্রতিবেদনটি এখন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে আছে। ‎

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ