দিল্লির কূটনৈতিক চাল, ঢাকায় আসছেন হেভিওয়েট হাইকমিশনার?
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৪-২০২৬ ০৫:০৩:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৪-২০২৬ ০৫:০৩:০৯ অপরাহ্ন
ঢাকায় পরবর্তি হাইকমিশনার
ঢাকায় পরবর্তি হাইকমিশনার হিসেবে কাকে নিয়োগ দিচ্ছে ভারত? এই জল্পনার মধ্যে যে নামটি চাউর হচ্ছে তিনি একজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। সম্প্রতি ভারতের বেসামরিক প্রশাসন ও শাসনব্যবস্থা নিয়ে কাজ করা সংবাদমাধ্যম indianmandarins.com জানিয়েছে, আরিফ মোহাম্মদ খানকে বাংলাদেশের পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আরিফ মোহাম্মদ খানকে ঢাকায় নিয়োগ দেওয়া হলে তিনি বর্তমান ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হবেন।
যদি আরিফ মোহাম্মদ খান হাইকমিশনার হিসেবে ঢাকায় আসেন তবে এই ঘটনা শুধু বাংলাদেশে নয়, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি বিরল। এমনকি বিশ্বেও এমন দৃষ্টান্ত একেবারেই নগণ্য।
সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, আরিফ মোহাম্মদ খান নিয়োগ পেলে এটি হবে একটি ব্যতিক্রমী ঘটনা, কারণ দীর্ঘ সময় পর এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে ক্যারিয়ার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে দায়িত্ব দেওয়ার নজির তৈরি হতে পারে।Politics
আরিফ মোহাম্মদ খান ৪০ বছর আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন। ভারতের রাষ্ট্রপতি হওয়ার কথা তার। বিজেপির এই রাজনীতিক সম্প্রতি ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিহারের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত কেরালার গভর্নর ছিলেন। পাশাপাশি তিনি ভারতের কেন্দ্রীয় সরকারে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও কাজ করেছেন এবং বেসামরিক বিমান চলাচলসহ (Civil Aviation) বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।
তবে এখনও পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স