ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রোয়াইড়ে হযরত শাহ জামাল (রা) এর বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৩:৩৩:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৩:৩৩:৪৭ অপরাহ্ন
রোয়াইড়ে হযরত শাহ জামাল (রা) এর বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হযরত শাহ জামাল (রা) এর মাজারে অত্যন্ত ধর্মীয়
মিশিকুল মন্ডল জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার রোয়াইড় গ্রামে অবস্থিত হযরত শাহ জামাল (রা) এর মাজারে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। (১০ এপ্রিল ২০২৬ ইং) তারিখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই ওরস উদযাপিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও ওরস মোবারক উপলক্ষে মাজার প্রাঙ্গণে ভক্ত ও আশেকানদের ঢল নামে। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল  মিলাদ মাহফিল, জিকির- এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া। পরিশেষে ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয়। এই  অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে রোয়াইড় গ্রামসহ অত্র এলাকার সর্বস্তরের মানুষ  অংশগ্রহণ করেন। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে ওরস মোবারক সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধ সহযোগিতা এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ওরস মোবারকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ