ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ মাদক উদ্ধার।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৮:৩৭:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৮:৩৭:০৭ অপরাহ্ন
মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ মাদক উদ্ধার। নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর সদর থানাধীন কাথুলি অটো স্ট্যান্ড সংলগ্ন কাশ্যবপাড়া ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. সেলিমের ছেলে মো. হাবিবুর রহমানের (৩০) বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে শয়নকক্ষের ফ্রিজের কম্প্রেসারের উভয় পাশে লুকানো অবস্থায় Coding Phosphate & Triprolidine Hydrochloride syrup (ESKuf) লেবেলযুক্ত ২১ বোতল এবং Coding Phosphate & Chlorpheniramine Maleate syrup লেবেলযুক্ত আরও ৬ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রতি বোতল ১০০ মিলিলিটার হিসেবে মোট ২,৭০০ মিলিলিটার নিষিদ্ধ মাদক জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে অভিযুক্ত হাবিবুর রহমানকে বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ