ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক বৈঠক: যেকোনো মুহূর্তে শুরু হচ্ছে আলোচনা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০১:৫৪:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০১:৫৪:৪৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক বৈঠক: যেকোনো মুহূর্তে শুরু হচ্ছে আলোচনা
 
ইসলামাবাদে লাল গালিচায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাশে রয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি এ বেকার এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি (পেছনে)
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক বৈঠক: যেকোনো মুহূর্তে শুরু হচ্ছে আলোচনা

যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক বৈঠক: যেকোনো মুহূর্তে শুরু হচ্ছে আলোচনা

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা আজ শনিবার ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, স্থানীয় সময় শনিবার (আজ) সকালে আলোচনার প্রথম দফা শুরু হবে।

এ আলোচনাকে সামনে রেখে ইতিমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সমন্বিত হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক ও বেসামরিক বহু স্থাপনা। পাঁচ সপ্তাহে ইরানে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। এই প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে আগামী ২২ এপ্রিল।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ