ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বাংলাদেশসহ ১৭টি দেশে ফ্লাইট পুনরায় চালু করল এয়ার অ্যারাবিয়া

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৬:৫৮:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৬:৫৮:০৩ অপরাহ্ন
​বাংলাদেশসহ ১৭টি দেশে ফ্লাইট পুনরায় চালু করল এয়ার অ্যারাবিয়া আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম সীমিত



সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিত্তিক বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া গতকাল শনিবার ইউএই থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম সীমিত পরিসরে চালু করেছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে বিঘ্নের পর সংস্থাটি ধাপে ধাপে আবার কার্যক্রম শুরু করার চেষ্টা করছে।


এয়ার অ্যারাবিয়া তাদের অফিশিয়াল পেইজে জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শারজাহ, আবুধাবি এবং রাস আল খাইমাহ থেকে ১৭টি দেশের মোট ৪৯টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালিত হবে। পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যতা রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এয়ারলাইন্সটির অন্তর্ভুক্ত গন্তব্যগুলো মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপ জুড়ে বিস্তৃত। বাংলাদেশও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

যাত্রীদের বিষয়ে সংস্থাটি জানিয়েছে, পূর্বে যাদের ফ্লাইট বাতিল হয়েছে তারা পুনরায় বুকিং করতে পারবেন, তবে কেবল তারাই এই সুবিধা পাবেন যারা আগে তারিখ পরিবর্তন বা অর্থ ফেরতের সুবিধা গ্রহণ করেননি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিষয়টি সংস্থার পক্ষ থেকে সরাসরি জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ