মেহেরপুরে জিয়া খাল খননের বলিয়ারপুর গ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন ।
আপলোড সময় :
১১-০৪-২০২৬ ০৮:৪৯:২১ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৪-২০২৬ ০৮:৪৯:২১ অপরাহ্ন
পুনঃখনন কাজের উদ্বোধন
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি
শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, মেহেরপুর অঞ্চলে কৃষিভিত্তিক উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ভৈরব ও কাজলা নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোতে সুইচগেট নির্মাণ এবং খাল পুনঃখননের কাজ চলছে।
এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা গেলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, এলাকার সার্বিক চিত্র বদলে যাবে।
তিনি আরও বলেন, দেশের ৫৪টি জেলায় পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো ও কৃষি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষিকে অগ্রাধিকার দিয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে কৃষি ঋণের ১০ হাজার টাকা সুদ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং আগামী ১৪ এপ্রিল কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে বলিয়াপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খান, জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, আমজাদ হোসেনসহ অন্যরা।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স