ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বিএনসিএফ জামালপুর জেলা কমিটির অনুমোদন;

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৩:০৪:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৩:০৪:৪৬ অপরাহ্ন
​বিএনসিএফ জামালপুর জেলা কমিটির অনুমোদন; আহ্বায়ক-শিমুল, সদস্য সচিব জাহাঙ্গীর আলম



গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ 

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) জামালপুর জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. মহিউদ্দিন সরকার শিমুলকে আহ্বায়ক, ইউসুব হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ মাহমুদ।


সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. মামুন রানা ও মহাসচিব আব্দুল্লাহ আলী জাবীদ স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন নিশ্চিত করা হয়।

এ সময় সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরুল তারেক বিন রেজা এলিন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।


কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে অনলাইনভিত্তিক কার্যক্রম জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠনের উপস্থিতি বাড়ানো, তথ্যনির্ভর প্রচারণা জোরদার, ভুয়া তথ্য প্রতিরোধ এবং ইতিবাচক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নবগঠিত কমিটি কাজ করবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ