ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​"নওগাঁ জেলায় মাদক বিরোধী অভিযানে পৃথক দুই থানার সাফল্য— ৮০ কেজি চোলাই মদ সহ মোট ৫ জন গ্রেফতার""

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০৬:০৫:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০৬:০৫:২০ অপরাহ্ন
​"নওগাঁ জেলায় মাদক বিরোধী অভিযানে পৃথক দুই থানার সাফল্য— ৮০ কেজি চোলাই মদ সহ মোট ৫ জন গ্রেফতার"" ৮০ কেজি চোলাই মদ সহ মোট ৫ জন গ্রেফতার""


নওগাঁর মহাদেবপুর থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।

নওগাঁ জেলার মহাদেবপুর ও পত্নীতলা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সংশ্লিষ্ট অভিযোগে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১১ এপ্রিল ২৬ শনিবার সকালে মহাদেবপুর থানার চেরাগপুর ইউনিয়নে পরিচালিত অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদকসেবীকে আটক করা হয়।

 এ সময় তাদের কাছ থেকে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরদিকে একই সময়ে পত্নীতলা থানা পুলিশ এবং সহকারী কমিশনার (ভূমি) পত্নীতলা মোঃ জুয়েল মিয়ার নেতৃত্বে নজিপুর পৌরসভার ভূতপাড়া গ্রামে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মোঃ নুরুজ্জামান ওরফে ছোটন (৩৬) পিতা: মোঃ মোহাতাব মন্ডল এবং  মোঃ আব্দুল খালেক (৩৫),  পিতা: মৃত অহির উদ্দিন—উভয় সাং মহেষপুর, থানা: পত্নীতলা, জেলা: নওগাঁ কে মাদকসহ আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ