ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর পত্নীতলায় ৭০ বোতল ভারতীয় ESKUF মাদকদ্রব্য সহ ইজিবাইক আটক, গ্রেপ্তার ১""

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০২:৪৪:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০২:৪৪:২২ অপরাহ্ন
নওগাঁর পত্নীতলায় ৭০ বোতল ভারতীয় ESKUF মাদকদ্রব্য সহ ইজিবাইক আটক, গ্রেপ্তার ১"" মোঃ ফিরোজ কামাল (৩০)


নওগাঁর পত্নীতলা থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।

১৩ এপ্রিল ২০২৬ সকাল দশটায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালীন পত্নীতলা থানার ৬ নং কৃষ্ণপুর ইউপির গুপিনগর মোড় থেকে মোঃ ফিরোজ কামাল (৩০) নামে এক ব্যক্তিকে ৭০ বোতল ভারতীয় ESKUF মাদকদ্রব্য সহ আটক করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক ও জব্দ করা হয়।

  আটক ফিরোজ কামাল সাপাহার থানার কল্যাণপুর গ্রামের মোঃ মোজাফফর রহমানের ছেলে বলে জানা যায়।

আটককৃত ৭০ বোতল মাদক দ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ কামাল জানায় সে দীর্ঘদিন যাবত ভারতের তারকাটা পেরিয়ে মাদকদ্রব্যর বড় বড় চালান নিয়ে এসে ব্যবসা চালিয়ে আসছে। এ বিষয়ে পত্নীতলা থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ