ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গড়েয়া মডেল স্কুলে SSC পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৫৮:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৫৮:০৮ অপরাহ্ন
গড়েয়া মডেল স্কুলে SSC পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত SSC-২০২৬ পরীক্ষার্থীদের
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে গড়েয়া মডেল স্কুলে আসন্ন SSC-২০২৬ পরীক্ষার্থীদের সম্মানে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “তোমরাই দেশের আগামীর কর্ণধার। সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের গড়ে তুলতে হবে।” অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকেও স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করা হয়। তারা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সহপাঠীদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরে। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। উপস্থিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। শেষে সকলের অংশগ্রহণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ