পিকাসোর ১০ লাখ ইউরোর চিত্রকর্ম জিতলেন মাত্র ১০০ ইউরোর টিকিট কিনে প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৩: ৩৮ চলতি বছর র্যাফল ড্রতে পুরস্কার হিসেবে দেওয়া পিকাসোর চিত্রকর্মটির নাম ‘তেত দু ফাম’ (একজন নারীর মাথা)। চিত্রকর্মটিতে পিকাসো তাঁর সঙ্গী ও ফরাসি চিত্রশিল্পী দোরা মারকে ফুটিয়ে তুলেছেন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-০৪-২০২৬ ০১:৪৯:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৪-২০২৬ ০১:৪৯:৪২ অপরাহ্ন
পিকাসোর ১০ লাখ ইউরোর চিত্রকর্ম জিতলেন মাত্র ১০০ ইউরোর টিকিট কিনে
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৩: ৩৮
চলতি বছর র্যাফল ড্রতে পুরস্কার হিসেবে দেওয়া পিকাসোর চিত্রকর্মটির নাম ‘তেত দু ফাম’ (একজন নারীর মাথা)। চিত্রকর্মটিতে পিকাসো তাঁর সঙ্গী ও ফরাসি চিত্রশিল্পী দোরা মারকে ফুটিয়ে তুলেছেন
দাতব্য র্যাফল ড্রতে অংশ নিয়ে স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা একটি আসল চিত্রকর্ম জিতে নিয়েছেন এক ব্যক্তি। চিত্রকর্মটির মূল্য ১০ লাখ ইউরোর বেশি (১২ লাখ ডলার)। আর তিনি র্যাফল টিকিটটি কিনেছিলেন ১০০ ইউরো দিয়ে।
বিজয়ী ব্যক্তির নাম আরি ওদারা। ৫৮ বছর বয়সী এই ব্যক্তি পেশায় প্রকৌশলী ও শিল্পপ্রেমী। গতকাল মঙ্গলবার প্যারিসভিত্তিক নিলাম সংস্থা ক্রিস্টিজ থেকে ওদারার কাছে একটি ভিডিও কল আসে। তখন তিনি র্যাফল ড্রতে পুরস্কার জয়ের কথা জানতে পারেন। তবে শুরুতে ওদারা খবরটি বিশ্বাস করতে পারছিলেন না।
ওদারা স্পেনের চিত্রশিল্পী পাবলো পিকাসোর ১৯৪১ সালে আঁকা একটি চিত্রকর্মের মালিক হচ্ছেন বলে জানানোর পর তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন, ‘আমি কীভাবে বুঝব, এটা আমাকে নিছক মজা করে বলা হচ্ছে না?’
আয়োজকদের তথ্য অনুযায়ী, এ পুরস্কারের জন্য ১০০ ইউরো দামের ১ লাখ ২০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছিল। টিকিট বিক্রির মাধ্যমে প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো পরিমাণ অর্থ সংগৃহীত হয়েছে। এ তহবিল আলঝেইমার গবেষণার জন্য দান করা হবে।
‘ওয়ান পিকাসো ফর ওয়ান হানড্রেড ইউরোস’ নামের র্যাফল ড্রর তৃতীয় আয়োজন ছিল এটি। দাতব্যকাজে ব্যবহারের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশে ২০১৩ সালে প্রথম এ উদ্যোগ নেওয়া হয়েছিল।
চলতি বছর পুরস্কার হিসেবে দেওয়া চিত্রকর্মটির নাম ‘তেত দু ফাম’ (একজন নারীর মাথা)। চিত্রকর্মটিতে পিকাসো তাঁর সঙ্গী ও ফরাসি চিত্রশিল্পী দোরা মারকে ফুটিয়ে তুলেছেন।

ড্র শেষে নিলামকারীদের সঙ্গে ফোনালাপে ওদারা বলেন, খবরটি শুনে তিনি বিস্মিত হয়েছেন।
ওদারা আরও বলেন, ‘কেউ যখন এ আয়োজনে অংশ নেন, তখন জেতার আশা করে তা করেন না...কিন্তু আমি খুব খুশি। কারণ, আমি চিত্রকলার বিষয়ে খুব আগ্রহী, আর এটা আমার জন্য দারুণ খবর।’
ওদারার কেনা টিকিটটির নম্বর ছিল ৯৪৭১৫। তিনি বলেন, তিনি হঠাৎ এ আয়োজনের কথা জানতে পেরে টিকিটটি কিনে নেন।
পিকাসোর পরিবার ও তাঁর ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিক পেরি কোচিন এই র্যাফল ড্রর আয়োজন করেছিলেন।
কোচিন বলেন, বিশ্বের বেশ কিছু দেশে টিকিট বিক্রি হলেও বিজয়ী ব্যক্তি প্যারিসে থাকেন, এটি একটি দারুণ বিষয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স