ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম বাড়তে পারে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০২:০২:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০২:০২:৪৩ অপরাহ্ন
​যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম বাড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি



যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের বিষয়টি সামনে আসতে পারে বলে জানান তিনি।

বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


তথ্য উপদেষ্টা বলেন, আমেরিকা আবার ইরানের সঙ্গে রিলেটেড জাহাজগুলো ব্লকে দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে। তখন খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন।

তিনি বলেন, আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে।

গত ফেব্রুয়ারি মাস থেকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।



নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ