ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ কর্তৃক ৭.৭কেজি ওজনের পাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার""

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১০:৩৮:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১০:৩৮:৩৪ অপরাহ্ন
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ কর্তৃক ৭.৭কেজি ওজনের পাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার"" রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার
"" নওগাঁর মহাদেবপুর থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন। আজ ১৫ এপ্রিল ২০২৬ বুধবার সকাল অনুমান ১১ টায় মহাদেবপুর থানার সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তর পাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম, পিতা- মৃত তছির উদ্দিন এর একটি পুরাতন পুকুর ক্ষণনকালে স্থানীয় লোকজন একটি রাধা কৃষ্ণের কষ্টিপাথরের সদৃশ মূর্তি উদ্ধার করেন। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মূর্তিটি জব্দ করেন। মূর্তিটির ওজন সাত কেজি ৭০০ গ্রাম। এটি পাথর সদৃশ রাধাকৃষ্ণের একটি মূর্তি। এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাপ্ত মূর্তিটির একটি বিশেষ প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে। বিজ্ঞ আদালতের আদেশের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কোন জাদুঘরে মূর্তিটি প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ