রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান: দুই মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৪-২০২৬ ১২:০৩:২৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৬-০৪-২০২৬ ১২:০৩:২৪ পূর্বাহ্ন
জাহেদুল আলম
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা
প্রতিনিধি:- রাঙ্গামাটি শহরের চিহ্নিত মাদক স্পটগুলোতে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) শহরের রিজার্ভ বাজার ও কালিন্দীপুর ব্রীজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর কঠোর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের প্রত্যক্ষ নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন,
১. মোঃ জাহেদুল আলম (২২): পিতা- মৃত জাহাঙ্গীর আলম, তিনি শহরের রিজার্ভ বাজার (গীতাশ্রম কলোনী) এলাকার বাসিন্দা।২. মোঃ শহিদুল ইসলাম প্রকাশ শহিদ (২৮): পিতা- মৃত জসিম উদ্দিন, তিনি হাসপাতাল সংলগ্ন ৯নং ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং জনৈক বাবু চক্রবর্তীর ভাড়া বাসায় বসবাস করতেন।থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কোতয়ালী থানার একটি চৌকস আভিযানিক দল রিজার্ভ বাজার এলাকায় অবস্থান নেয়। সেখানে প্রথমে মোঃ জাহেদুল আলমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালিন্দীপুর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে দ্বিতীয় আসামী শহিদুল ইসলাম ওরফে শহিদকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।অফিসার ইনচার্জের বক্তব্য, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীন জানান, শহরকে মাদকমুক্ত করতে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। চিহ্নিত স্পটগুলোতে আমাদের নজরদারি আরও বাড়ানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, তাদের অপরাধের পূর্ব রেকর্ড যাচাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। রাঙ্গামাটি জেলাকে মাদকমুক্ত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স