ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০১:৫৫:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০১:৫৫:১১ অপরাহ্ন
​জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ


সৌদি আরবের জেদ্দায় বৈঠকে মিলিত হয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, বৈঠকে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করেন।


আলোচনায় পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংলাপ বিশেষ গুরুত্ব পায়। আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন সৌদি যুবরাজ।

এ সময় তিনি এ প্রক্রিয়ায় পাকিস্তানের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টাকে তিনি স্বীকৃতি দেন।

সূত্র: আল–জাজিরা

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ