ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ফের গণমিছিলের ডাক জামায়াতের ১১দলীয় ঐক্যের

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০২:৪৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০২:৪৩:৩৯ অপরাহ্ন
​ফের গণমিছিলের ডাক জামায়াতের ১১দলীয় ঐক্যের ১১দলীয় ঐক্য


জুলাই সনদ সংস্কার বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১দলীয় ঐক্য।

কর্মসূচির মধ্যে রয়েছে— ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল, ২৫ এপ্রিল ঢাকা ব্যতীত সব বিভাগীয় শহরে এবং ২ মে সব জেলা সদরে গণমিছিল। এছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলায় সেমিনার অনুষ্ঠিত হবে।

এছাড়া পরবর্তীতে বিভাগীয় সমাবেশ এবং ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে সেখানে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় এর শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।


এর আগে ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

 

 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ