ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে দিনব্যাপী "রূপান্তর বৈশাখী মেলা" উদযাপিত

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৯:৩৬:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৯:৩৬:১৮ অপরাহ্ন
সরিষাবাড়ীতে দিনব্যাপী "রূপান্তর বৈশাখী মেলা" উদযাপিত বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে
গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রূপান্তর যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশন এর  ‘রূপান্তর বৈশাখী মেলা’। নববর্ষের দিন সকাল ৯টা থেকে শুরু হওয়া র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব মোঃ হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান  জনাব মোঃ মেহেদী হাসান চাঁন। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা প্রকৌশলী আব্দুল মান্নান, । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক প্রিন্স সিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মুরাদ হোসেন, ব্যাংক কর্মকর্তা,  জনতা ব্যাংক সরিষাবাড়ী শাখার, সভাপতি সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের মোঃ গোলজার হোসেন,উপদেষ্টা হাসিবুল হাসান রনি, উপদেষ্টা মোঃ নান্নু সরকার, এবং মোঃ আনিসুর রহমান আনিস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৬ নং ভাটারা ইউনিয়ন পরিষদ। এছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজনের শুরুতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এরপর ছিল পান্তা-ইলিশ পরিবেশন, সদস্য ও উপদেষ্টাদের অংশগ্রহণে বিশেষ লটারি, ‘যেমন খুশি তেমন’ উপস্থাপনা, এবং বহিরাগতদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। সন্ধ্যার পর শুরু হয় মনোমুগ্ধকর বাউল গান, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দিনব্যাপী এই আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং বাংলা নববর্ষের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ