ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে মুজদ্দেদ-ই-আলফেসানী একাডেমিতে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ সম্পন্ন

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১০:২০:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১০:২০:১০ অপরাহ্ন
রাঙামাটিতে মুজদ্দেদ-ই-আলফেসানী একাডেমিতে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ সম্পন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
​মো. কামরুল ইসলাম রাঙামাটি জেলা প্রতিনিধি:- রাঙামাটির স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মুজদ্দেদ-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া, নবীন বরণ এবং জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।​বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।​বিদায় সংবর্ধনা ১২৬ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা ও দোয়া প্রদান। ​নবীন বরণ নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনা।​বিশেষ সম্মাননা: টানা সাতবার জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী তাজিম রহমানকে বিশেষ ক্রেস্ট প্রদান। ​উপহার বিতরণ সদর জোনের পক্ষ থেকে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোখতার আহম্মদ। তিনি তাঁর বক্তব্যে বলেন।শিক্ষাই জাতির মেরুদণ্ড। একজন শিক্ষার্থীকে শুধু ভালো ফলাফল করলেই চলবে না, তাকে নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ সুনাগরিক হতে হবে। আমাদের প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কাজ করে যাচ্ছে। ​প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত শিক্ষার্থীদের শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথ দেখাতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল করিম। প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন। ​মুহাম্মদ আব্দুল আলীম, ভাইস চেয়ারম্যান, ইসলামিক সেন্টার রাঙামাটি।​মো. মনসুরুল হক, সিনিয়র শিক্ষক, আল আমিন ইসলামি ফাজিল মাদ্রাসা। ​জাতীয় পর্যায়ে তাজিম রহমানের অসাধারণ সাফল্যকে অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে সম্পূর্ণ অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ