বদলে গেল ইতিহাসঃ লোকসভায় ভোটে হারলেন মোদি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-০৪-২০২৬ ০২:০০:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৪-২০২৬ ০২:০০:১৮ অপরাহ্ন
নরেন্দ্র মোদি সরকারের উদ্যোগ
এবার ভারতের লোকসভার ইতিহাসে প্রথমবারের মত সংবিধান সংশোধনী বিল পাসে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদি সরকারের উদ্যোগ। দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ‘সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬’ শুক্রবার ভোটাভুটিতে নাকচ হয়ে যায়। ভোটে পক্ষে পড়ে ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি ভোট, উপস্থিত ছিলেন ৫২৮ জন সদস্য। প্রয়োজন ছিল ৩৫২ ভোট, ফলে ৫৪ ভোটের ঘাটতিতে বিলটি পাস হয়নি। গত ১২ বছরে মোদি সরকারের আনা কোনো সংবিধান সংশোধনী বিল এই প্রথম ব্যর্থ হলো।
এদিকে সরকার নারীদের জন্য সংসদ ও রাজ্য বিধানসভায় আসন সংরক্ষণ, লোকসভার আসনসংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে প্রায় ৮৫০ করা এবং নতুন করে সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন)–সংক্রান্ত তিনটি বিল একসঙ্গে আনতে চেয়েছিল। তবে মূল বিলটি খারিজ হওয়ায় বাকি দুইটি আর তোলা হয়নি।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স