প্রয়াত আলহাজ্ব আব্দুল বাসিতের ইন্তেকালে গভীর শোক প্রকাশ বাংলাদেশ প্রজন্ম ইউকে-এর ডারলিংটন শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, প্রয়াত আলহাজ্ব আব্দুল বাসিত সাহেবের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০৪-২০২৬ ০৯:২৫:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৪-২০২৬ ০৯:২৫:৫৩ অপরাহ্ন
ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
প্রেস বিজ্ঞপ্তি 18/04/2026
ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
মরহুম আলহাজ্ব আব্দুল বাসিত প্রবাসে বাংলাদেশি কমিউনিটির একজন সম্মানিত ব্যক্তিত্ব ও নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সবসময়ই অত্যন্ত একনিষ্ঠ ও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্ব, সততা ও সমাজসেবামূলক অবদান আমাদের সকলের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
বয়সজনিত কারণে মৃত্যু মানব জীবনের একটি স্বাভাবিক পরিণতি হলেও, মরহুমের মতো একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর ইন্তেকালে বাংলাদেশ প্রজন্ম ইউকের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত।
আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য দোয়া করছি। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাঁদের এই শোক সহ্য করার শক্তি দান করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অ্যাডভোকেট এ এন এম ঈসা
প্রধান উপদেষ্টা
বাংলাদেশ প্রজন্ম ইউকে
এম এ রউফ (কাতার)
সদস্য সচিব
দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ
কেন্দ্রীয় কমিটি
আকিক মিয়া
সভাপতি
নিউক্যাসল শাখা
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স