ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিটি ফাইলে স্বাক্ষর বাবদ ১০% কমিশন নিয়ে থাকেন নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিম।

প্রতিটি ফাইলে স্বাক্ষর বাবদ ১০% কমিশন নিয়ে থাকেন নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিম।

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০২:৫৩:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০২:৫৩:১৫ পূর্বাহ্ন
প্রতিটি ফাইলে স্বাক্ষর বাবদ ১০% কমিশন নিয়ে থাকেন নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিম।
দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়েছে এর ভান্ডার। আজিমপুর গণপূর্ত নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ টেন্ডার বাণিজ্য কমিশন বাণিজ্য করে কোটি কোটি টাকা অভিযোগ উঠেছে। অভিযোগে আরো জানা যায়, আজিমপুর কলোনির নতুন ভবন নির্মাণ প্রকল্পের পুরানো ভবনের সার্ভে রিপোর্ট করেছেন ফয়সাল হালিম। এই সার্ভে রিপোর্টের মাধ্যমে সিন্ডিকেট করে সরকারি রাজস্বের নামমাত্র টাকা জমা দিয়ে ঢাকা রাজস্ব ফাঁকি দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়ে নিলাম করার অভিযোগ পাওয়া গেছে আজিমপুরে নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের নামে। [4/18, 20:34] Broadcast Journalist: দুদকে দেওয়া অভিযোগপত্র থেকে জানা যায় ফয়সাল হালিম ঠিকাদারদের প্রায় প্রতিটি ফাইলে স্বাক্ষর করার জন্য দশ শতাংশ (১০%) কমিশন নিয়ে থাকেন। দুদকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান নিকট দাখিলকৃত অভিযোগপত্রে দেখা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে এপিপি বরাদ্দের ১১০টি দরপত্র নিয়ম অনুযায়ী এলটিএম পদ্ধতিতে আহবান করেছেন ফয়সাল হালিম। কিন্তু তিনি তার পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার জন্য প্রতিটি দরপত্রে সন্ডিকেট করে তিন থেকে চার চারজনকে দরপত্রে অংশগ্রহণ করিয়েছেন যাতে তাকে কমিশন দেওয়া সকল ঠিকাদারই কাজ পায়। এই কৌশলের জন্য ফয়সাল হালিম দর শতাংশ কমিশনও নিয়েছেন সেসব ঠিকাদারের কাছ থেকে। এদিকে গণপূর্ত অধিদপ্তরের অন্যান্য সকল বিভাগের এলটিএম পদ্ধতিতে আহবানকৃত সকল দরপত্রে ১০০ জনের অধিক ঠিকাদার অংশগ্রহন করেছেন। অভিযোগপত্র অনুযায়ী ফয়সাল হালিম তাকে কমিশন দেওয়া ঠিকাদারের বাইরে অন্য ঠিকাদারদের দরপত্রে অংশগ্রগণ করার জন্য নিরুৎসাহিত করেছেন তাদের ফাইলে স্বাক্ষর না করার ভয় দেখিয়ে। [4/18, 20:35] Broadcast Journalist: ফয়সাল হালিমকে শেখ রেহানার গুলশানের বাড়ি ডিজাইনার হিসেবে আখ্যা দিয়ে বিদেশে গমন শেষে ভোল পাল্টিয়ে প্রধান প্রকৌশলীর দপ্তরে মব সৃষ্টি করার মতো গুরুত্বত অভিযোগও রয়েছে ফয়সাল হালিমের বিরুদ্ধে। [4/18, 20:36] Broadcast Journalist: অভিযোগপত্রে আরো দেখা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে RFQ-এর মাধ্যমে ২০ লাখ টাকা ও ২০২৫-২৬ অর্থ বছরে ২০ লাখ টাকা মোট ৪০ লাখ টাকা RFQ এর মাধ্যমে ফয়সাল হালিম অর্থ আত্মসাৎ করেছেন। [4/18, 20:36] Broadcast Journalist: এ বিষয়গুলো নিয়ে গণপূর্ত আজিমপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের সাথে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তার হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো প্রতিউত্তর দেননি। প্রথম পর্ব চলমান।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ