ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে ইসরাইলের রাজপথে লাখো মানুষের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৪:২৪:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৪:২৪:৫৪ অপরাহ্ন
নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে ইসরাইলের রাজপথে লাখো মানুষের বিক্ষোভ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু




এবার যুদ্ধ, সমাজ ধ্বংস এবং ইউরোপের সাথে সম্পর্ক নষ্টের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগ চেয়ে রাজপথে নেমেছেন লাখো ইসরাইলি। শনিবার (১৮ এপ্রিল) রাতে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভে নামেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, নেতানিয়াহু আমাদের সমাজকে ধ্বংস করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্ক নষ্ট করছেন। তার বিরুদ্ধেই রাজপথে এ প্রতিবাদ কর্মসূচি। তাদের মন্তব্য এখানকার মানুষ বর্তমান ও পরবর্তী সরকারের কাছে গত ৭ অক্টোবর ও এর পরবর্তী ঘটনাগুলোর তদন্ত দাবি করছে। কারণ, আমাদের সবারই সত্য জানার অধিকার আছে।


তারা আরও বলছেন, ৭ অক্টোবর এবং এর পর থেকে প্রধানমন্ত্রীর শুরু করা অন্তহীন যুদ্ধে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমর্থন জানাতেই তারা এই কর্মসূচিতে এসেছেন।

বিক্ষোভকারীরা বলেন, লেবানন ও ইরানে যুদ্ধ শুরু করে ইসরাইল ভুল করেছে। নেতানিয়াহু দেশের স্বার্থে নয়, বরং জেল থেকে বাঁচতেই এসব করছেন। এতে করে ইসরাইলিদেরই ক্ষতি করছেন নেতানিয়াহু।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ