ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​জামায়াত নেতা মোস্তফা কামালের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৫:৩৩:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৫:৩৩:৫১ অপরাহ্ন
​জামায়াত নেতা মোস্তফা কামালের ইন্তেকাল অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল



বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, বরিশাল অঞ্চলের টিম সদস্য ও ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ২টা ১২ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।


অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান।

তিনি তার ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (রাহিমাহুল্লাহ)। রাব্বুল কারীমের সাথে তার এই মুলাকাত রাহমাহ ও মাগফিরাহ এবং তার করা আমলের ওপর সীমাহীন বারাকাহমণ্ডিত হোক।

জামায়াত আমির আরও লেখেন, আল্লাহ রাব্বুল আলামীন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (রাহিমাহুল্লাহ)-কে তার আবরার গোলামদের মধ্যে শামিল করুন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। স্ত্রী ও সন্তান-সন্ততিদের আল্লাহ তাআলা তার নিজের অভিভাবকত্বে কবুল করুন। পরিবার, আপনজন, শুভাকাঙ্ক্ষী এবং সকল সহকর্মীদের রাব্বুল আলামীন সবরে জামিল আ’তা করুন। আমিন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ