গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, রুল হাইকোর্টের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৪-২০২৬ ০৬:০৫:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৪-২০২৬ ০৬:০৫:৩০ অপরাহ্ন
হাইকোর্ট
রাজধানীসহ সারা দেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে আইন সচিব, শ্রম সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এর আগে রাজধানীসহ সারা দেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা।
দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হবে।
এছাড়াও, হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। ইতোমধ্যে প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের জন্য ৬৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। এর মধ্যে ২৯টি একক বেঞ্চ এবং ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।
২০২৬ সালের ৮৪ নম্বর বেঞ্চ গঠন বিধিতে উল্লেখ করা হয়েছে, ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য এসব বেঞ্চ কার্যকর থাকবে।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, অবকাশকালীন ছুটির সময় জরুরি কিছু মামলা সীমিত পরিসরে নিষ্পত্তি হলেও নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে।
বিশেষ করে বিচারাধীন মামলার জট কমাতে নতুন করে গঠিত বেঞ্চগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স