ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম থেকে ৩৭১ হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৬:২৩:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৬:২৩:০৫ অপরাহ্ন
চট্টগ্রাম থেকে ৩৭১ হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন


চট্টগ্রাম থেকে পবিত্র হজ যাত্রার প্রথম ফ্লাইট উদ্বোধন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন তিনি। প্রথম দিনে ৩৭১ জন যাত্রী নিয়ে সন্ধ্যা ছয়টায় ফ্লাইট উড়বে আকাশে।


এসময় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার হজ্ যাত্রীদের সেবায় সর্ব্বোচ্চ দিয়ে কাজ করছে। ঢাকায় প্রধামন্ত্রী হজ্ ফ্লাইট উদ্বোধন করেছেন এবং হজ্ যাত্রীদের সাথে কথা বলে নানা সমস্যা তিনি নিজে দেখেছেন।

বিমান সেবাকে আরও উন্নত করার বিষয়ে কাজ চলমান। এছাড়াও নতুন নতুন ফ্লাইট যুক্ত করার পরিকল্পনাও রয়েছে সরকারের। সবার আগে বাংলাদেশ ভাবনা নিয়ে দেশের মানুষের স্বার্থকে প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিমানবন্দরের পরিচালক (গ্রুপ ক্যাপ্টেন) শেখ আব্দুল্লাহ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম থেকে এবারের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রোববার উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে জেদ্দাগামী প্রথম হজ ফ্লাইটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত প্রথম ফ্লাইট (বিজি-১৩৫) ৩৭১ জন যাত্রী নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

জানা যায়, এ বছর চট্টগ্রাম থেকে মোট ১৬টি বিশেষ হজ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ১২টি সরাসরি ফ্লাইট। এসব ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি সৌদি আরবের বেসরকারি এয়ারলাইন ফ্লাইনাসও অংশ নিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ