ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১২:৩৫:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১২:৩৫:২৬ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন


রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ


হামের সংক্রমণ মোকাবেলা ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

সোমবার, (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন আনিছুর রহমানসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দরা।

সিভিল সার্জনের তথ্য মতে, চলতি মাসের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের এ টিকা প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ