ইনচার্জকে বিশেষ পুরস্কার প্রদান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৪-২০২৬ ১২:৫৮:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৪-২০২৬ ১২:৫৮:৪৯ অপরাহ্ন
রাঙ্গামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-
রাঙ্গামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জদের (ওসি) বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।অদ্য ২৯ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, রোববার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।মাঠ পর্যায়ে বিশেষ সাফল্যের জন্য জেলা পুলিশের চারজন চৌকস কর্মকর্তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
জনাব মোঃ জসীম উদ্দীন, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা।জনাব শেখ মাহমুদুল হাসান রুবেল, অফিসার ইনচার্জ, কাপ্তাই থানা।
জনাব মোঃ এনামুল হক চৌধুরী, অফিসার ইনচার্জ, কাউখালী থানা।জনাব মোঃ এনামুল হক, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।ভালো কাজের স্বীকৃতি মনোবল বাড়াবে পুলিশ সুপার।
পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব বলেন। পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে। এ ধরনের সম্মাননা কর্মকর্তাদের কাজের প্রতি দায়বদ্ধতা ও উৎসাহ বাড়িয়ে দেয়। আমি আশা করি, ভবিষ্যতেও জনস্বার্থে এবং জেলার আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলে এ ধরনের ভালো কাজ অব্যাহত রাখবেন।
তিনি আরও উল্লেখ করেন যে, রাঙ্গামাটি জেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এই অভিযান আগামীতে আরও জোরদার করা হবে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, এ ধরনের স্বীকৃতি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং অপরাধ দমনে আরও গতিশীলতা আনবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স