ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​সংসদে ১৪০০ শহীদ পরিবারের প্রতিনিধিত্ব করবো: শহীদ জাবিরের মা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৩:০৫:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৩:০৫:১৩ অপরাহ্ন
​সংসদে ১৪০০ শহীদ পরিবারের প্রতিনিধিত্ব করবো: শহীদ জাবিরের মা শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।



এবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জুলাইয়ের শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রোকেয়া বেগম বলেন, তিনি উত্তরার সর্বকনিষ্ঠ শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা। জুলাইয়ের আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে তিনি আজ এই অবস্থানে দাঁড়িয়েছেন উল্লেখ করে বলেন, প্রায় ১৪০০ শহীদ পরিবার, ২০ হাজার আহত এবং আন্দোলনের অংশগ্রহণকারীদের পক্ষ থেকে তিনি সংসদে যাচ্ছেন। সেখানে তাদের যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে সবার কাছে দোয়া কামনা করেন তিনি। পাশাপাশি মনোনয়ন দেওয়ায় জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান।


জাবির গত ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশ ও ছাত্র–জনতার সংঘর্ষ চলাকালে মা–বাবার সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয় ছয় বছর বয়সি জাবির ইব্রাহিম দক্ষিণখান থানার পশ্চিম মোল্লারটেক এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল সে। দুই ভাই ও এক বোনের মধ্যে জাবির ছিল সবার ছোট। তার বাবা কবির হোসেন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে আটজন এবং শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন মনোনয়ন পেয়েছেন। মনোনীত প্রার্থীরা হলেন— জামায়াতে ইসলামী থেকে নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিস সদস্য মাহবুবা হাকিম এবং জুলাইয়ের শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।


উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য মোট ৭৭টি আসনে বিজয়ী হয়। সংসদীয় বিধান অনুযায়ী, এর ভিত্তিতে জোটটি সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন পেয়েছে। অন্যদিকে, মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ