ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১০:৪৩:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১০:৪৩:১৩ পূর্বাহ্ন
​প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সমানসংখ্যক টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঘোষিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখ, বিশ্রাম দেওয়া হয়েছে একাধিক অভিজ্ঞ পেসারকে।

দলের সবচেয়ে বড় চমক তরুণ ক্রিকেটার আব্দুল গফফার সাকলাইন, যিনি প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। এছাড়া রিপন মণ্ডলকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি আগে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে খেলেছিলেন।

অন্যদিকে পেস আক্রমণে বড় পরিবর্তন এসেছে। স্কোয়াডে রাখা হয়নি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। তাদের অনুপস্থিতিতে পেস বিভাগের দায়িত্ব থাকছে শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনের কাঁধে।

আগামী ২৭ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং শেষ ম্যাচটি হবে ঢাকায়। এর আগে বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেদেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ