ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​আমরা ক্রমেই টক্সিক হয়ে উঠছি: তৌকীর আহমেদ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১১:০০:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১১:০০:০৪ পূর্বাহ্ন
​আমরা ক্রমেই টক্সিক হয়ে উঠছি: তৌকীর আহমেদ

জীবনের ছয়টি দশক পেরিয়ে এসে সমাজ ও সময় নিয়ে নতুন এক দর্শন শোনালেন দেশের বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। তাকে সম্মান জানাতে আয়োজিত এক উৎসবে যোগ দিয়ে বর্তমান সমাজের অস্থিরতা নিয়ে শঙ্কা প্রকাশ করার পাশাপাশি শিল্পীদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রোববার দিনব্যাপী আয়োজন করা হয় ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। এদিন সকাল থেকে শুরু হওয়া এই আয়োজনে গান, নৃত্য, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী এবং মঞ্চনাটকের সমন্বয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ছোট পর্দার অভিনয়শিল্পীদের মিলনমেলায় মধ্যমণি হয়ে ওঠেন তৌকীর।




নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ